Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Russia:রাশিয়ায় ভূমিকম্প, জাপানের পরমাণু কেন্দ্রে সতর্কতা

Japan nuclear plant alert
Japan nuclear plant alert

 

টোকিও, ৩০ জুলাই : রাশিয়ায় বুধবার ৮.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। তার জেরে তড়িঘড়ি ফাঁকা করা হল জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, হোক্কাইডোর পূর্ব উপকূলে প্রায় ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) উচ্চতার প্রথম সুনামির ঢেউ নেমুরোতে আঘাত হেনেছে। জাপানে সার্বিকভাবে এর প্রভাব পড়ার আশঙ্কায় সতর্ক হয় প্রশাসন। উত্তর পূর্ব জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রে কর্মরতদের বুধবার সকালেই নিরাপদে বাইরে নিয়ে আসা হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা দেওয়া হয়েছে। তাই কর্তৃপক্ষ ঝুঁকি না নিয়ে ফাঁকা করে দেন পরমাণু কেন্দ্র।

জানা গেছে, জাপানের ফুকুশিমার দাই-ইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে টেপকো আরও জানায়, ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘অস্বাভাবিক’ কিছু ঘটেনি। কেউ হতাহত হননি। তবে সুনামি সতর্কতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প ও এর জেরে সৃষ্ট সুনামির আঘাতে ফুকুশিমা দাই-ইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটাকে অন্যতম বড় পারমাণবিক বিপর্যয় হিসেবে দেখা হয়।


You might also like!