Breaking News
 
Sarsuna Incident: সরশুনা কাণ্ডে পালটা ‘শাস্তি’! খালি গায়ে কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের রাস্তায় হাঁটাল পুলিশ CEC-SIR hearing: রাহুলের আবেদন-সহ একাধিক মামলার শুনানি স্থগিত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি জ্ঞানেশের Virat Kohli: বন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কী লিখলেন তিনি? Dilip Ghosh: দলবদল নিয়ে বিজেপিতে নতুন করে চর্চা, ‘কংগ্রেস থেকে এলে তৃণমূল থেকেও আসতে পারেন’—দিলীপ Trump Slams Brazil Election: ‘নির্বাচনে কারচুপি হয়েছে’, লুলার জয় নিয়ে সন্দেহ ট্রাম্পের! পুরস্কার ঘোষণায় নতুন বিতর্ক Rahul Gandhi: ‘মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে থামবে বিক্ষোভ’, দিল্লির ব্যবসায়ীদের বার্তা রাহুলের

 

Vastu tips 2025:রাস্তায় পড়ে থাকা পুজার সামগ্রীতে হঠাৎ পা লেগে গেল? বাস্তুশাস্ত্র কী ইঙ্গিত দেয় জানেন?

stepped on puja material,
stepped on puja material,

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : পুজোর সামগ্রী মানেই অনেকের মনে ভক্তি ও শ্রদ্ধার অনুভব। কেউ কেউ গভীর নিষ্ঠা নিয়ে জোগাড় করেন ধূপ-দীপ-ফুল-বেলপাতা সহ যাবতীয় উপাচার। পুজো চলাকালীন এসব সামগ্রীর গুরুত্ব যেন অপরিসীম।কিন্তু একবার পুজো শেষ হয়ে গেলে, সেই সব সামগ্রী অনেক সময়েই অবহেলায় পড়ে থাকে রাস্তাঘাটে বা ফেলে দেওয়া হয় যেখানে-সেখানে। অনেকে বলেন, রাস্তায় পড়ে থাকা কোনওরকম পুজোর সামগ্রীতে পা দেওয়া মোটেও শুভ নয়। এ নিয়ে কী বলছে বাস্তুশাস্ত্র |

বাস্তুশাস্ত্র অনুযায়ী রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দেওয়া অশুভ বলে বিবেচিত হয়। যদিও এটি সরাসরি বাস্তুর মূল নীতির অংশ নয়। এটা মূলত ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে। বাস্তুশাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা হয়, তা হলে বলা হয় রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দেওয়া উচিত নয়, তা হলে নেগেটিভ এনার্জি আকৃষ্ট হয়। পুজোর সামগ্রী একধরনের শক্তি বহন করে। যার ফলে সেটি যদি রাস্তায় পড়ে থাকে, তা স্পর্শ করলে সেই নেতিবাচক শক্তি শরীরে বা বাড়িতে প্রবেশ করতে পারে।

অনেক সময় রাস্তায় পড়ে থাকা পুজোর সামগ্রীতে পা দিলে মানসিক অস্থিরতা বা উদ্বেগ বাড়ে। আপনি নিজেই যদি মনে করেন আপনি কিছু পবিত্র জিনিসে পা দিয়েছেন, সেটা আপনার মনে অপরাধবোধ তৈরি করতে পারে। পাশাপাশি বিশ্বাস করা হয়, এমন কাজ করলে ঘরের ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। বা বাস্তু সাম্য নষ্ট হতে পারে। 



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…