Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Game

3 months ago

Remembering Nicola Pietrangeli: ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি আর নেই

Nicola Pietrangeli
Nicola Pietrangeli

 

ইতালি, ২ ডিসেম্বর : ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা প্রিত্রাঞ্জেলি আর নেই। দুইবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন প্রিত্রাঞ্জেলির বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার ইতালিয়ান টেনিস ফেডারেশন এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।

১৯৫৯ সালে ফরাসি ওপেন জিতে প্রথম ইতালিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককে শিরোপা জয়ের কীর্তি গড়েছিলেন পিত্রাঞ্জেলি। পরের বছর রোলাঁ গাঁরোতে শিরোপা ধরে রাখেন তিনি। একমাত্র ইতালিয়ান হিসেবে আন্তর্জাতিক টেনিস হল অব ফেম-এ জায়গা করে নিয়েছিলেন তিনি। কেরিয়ারে মোট ৪৮টি শিরোপা জিতে ছিলেন।

ফরাসি ওপেনে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৬১ ও ১৯৬৪ সালে রানার্সআপ হন পিত্রাঞ্জেলি। ১৯৬০ সালে উইম্বলডনের সেমি-ফাইনালে ও ১৯৫৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনেরকোয়ার্টার-ফাইনালে উঠেছিলেন তিনি। আর ডেভিস কাপে ইতালির হয়ে রেকর্ড ১৬৪ ম্যাচ খেলেছেন, জিতেছেন ১২০টিতে। তার নেতৃত্বেই ১৯৭৬ সালে প্রথমবার ডেভিস কাপের শিরোপা জিতেছিল ইতালি। ইতালিতে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় তাকে।

You might also like!