Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Game

1 hour ago

Iran At FIFA World Cup 2026: ইরান প্রো লিগ স্থগিত, বিপাকে বিদেশি খেলোয়াড়রা

Iranian Australians react outside Iran's embassy in Canberra, Australia
Iranian Australians react outside Iran's embassy in Canberra, Australia

 

ইরান, ১ মার্চ  : শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর আসছে। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে ইরান। দেশে ফেরার পথ না পেয়ে বিপাকে পড়েছেন ইরানে থাকা বিদেশি খেলোয়াড়রা। আর এর ফলে ইরান প্রো লিগের ম্যাচগুলো আপাতত স্থগিত করে দিয়েছে। উল্লেখ্য, বছর খানেক আগেও ইরানে হামলা করেছিল ইসরায়েল। তখনও বিরূপ প্রভাব পড়েছিল দেশটির ক্রীড়াঙ্গনে। ইরানের ক্লাব পারসেপলিসের ফিটনেস কোচ পেপে লোসাদা ও গোলরক্ষক কোচ এমিলিও আলভারেস ইরানে আটকা পড়েছেন। যুদ্ধের কারণে আকাশসীমা বন্ধ থাকায় ইরান ছাড়তে পারছেন না তারা।

You might also like!