Cooking

1 month ago

Cheese Dosa Recipe: মুচমুচে দোসার ভেতরে গলানো চিজ়! ঘরোয়া ব্যাটারেই কীভাবে বানাবেন পারফেক্ট চিজ় দোসা? জানুন স্টেপ-বাই-স্টেপ

Perfect Cheese Dosa Recipe with Simple Steps
Perfect Cheese Dosa Recipe with Simple Steps

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সকালটা হোক একটু অন্যরকম। হালকা অথচ পেটভরা জলখাবারের খোঁজে থাকলে দোসার চেয়ে ভালো বিকল্প খুব কমই আছে। এই দোসার ভেতরেই যদি আলু বা সাধারণ সবজির বদলে একটু চিজ় আর পছন্দের টপিংস দিয়ে দেন, তবে স্বাদে আসবে এক অন্য মাত্রা। প্রোটিন আর চিজ়ের ক্রিমি টেক্সচার মিলে সকালের টিফিনকে করে তুলবে দুর্দান্ত। কীভাবে বাড়িতেই একদম রেস্তোরাঁ স্টাইলে চিজ় দোসা বানাবেন, তার ধাপে ধাপে নির্দেশিকা রইল এই প্রতিবেদনে।

কী কী লাগবে?

অরহর ডাল: আধ কাপ

চিড়ে: আধ কাপ

গোটা মেথি: ২ চা চামচ

নুন: পরিমাণমতো

পেঁয়াজ: ১টি

টম্যাটো: ১টি

মোজ়ারেলা চিজ: ১/২ কাপ

সাদা তেল: ভাজার জন্য


কী ভাবে বানাবেন?

বানানোর আগের দিন অরহর ডাল, গোটা মেথি সব ধুয়ে আলাদা পাত্রে রাখুন।

অন্য একটি পাত্রে চিড়ে ভিজিয়ে রাখুন।

এ বার জল ঝরিয়ে মিক্সিতে একেবারে মিহি করে পেস্ট করে নিন।

বড় একটি পাত্রে সেই মিশ্রণ ঢেলে তাতে নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ রেখে দিন।

ফুলে উঠলে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

এ বার গ্যাসে চাটু বসিয়ে তাতে সামান্য তেল গরম করুন। আঁচ একেবারে কম থাকবে।

চাটুতে দোসার ব্যাটার দিয়ে হালকা হাতে সার্কুলার মোশনে ঘোরাতে থাকুন।

উপর থেকে সামান্য় তেল ছিটিয়ে দিন। দেখবেন তাওয়ার গা থেকে দোসা আলগা হচ্ছে।

এ বার দোসার মধ্যে কুচি করা পিঁয়াজ, টম্যাটো আর গ্রেট করা চিজ় দিয়ে দু পাশ দিয়ে ওমলেটের মতো মুড়ে দিন।

চিজ় খানিকটা গলতে শুরু করলে গরম গরম পরিবেশন করুন।

You might also like!