Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

2 hours ago

Modi wishes Nitish and Stalin: সুস্বাস্থ্য কামনা করে নীতীশ ও স্ট্যালিনকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ১ মার্চ : সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নীতীশকে জানানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জি-কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি গত কয়েক বছর ধরে বিহারের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাঁর দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নমূলক পরিকল্পনা অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে লেখেন, "তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থিরু এম কে স্ট্যালিনের জন্মদিনে শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।" প্রধানমন্ত্রী মোদী এদিন মণিপুরের মুখ্যমন্ত্রীকেও জন্মদিনের শুভেচ্ছা জানান। এক্স মাধ্যমে মোদী জানান, "মণিপুরের মুখ্যমন্ত্রী যুম্নাম খেমচাঁদ সিং জি-কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি একজন অভিজ্ঞ নেতা যিনি মণিপুরের সমৃদ্ধি এবং সুশাসনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। জনগণের সেবায় তিনি দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করুন।"

You might also like!