Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Game

1 hour ago

Premier League: লন্ডন ডার্বি জিতল আর্সেনাল

Arsenal 2-1 Chelsea, Premier League
Arsenal 2-1 Chelsea, Premier League

 

লন্ডন, ২ মার্চ : প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও ভালো করল আর্সেনাল। রবিবার ১০ জনের চেলসিকে ২-১ গোলে হারিয়েছে আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন সালিবা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে সমতায় ফেরে চেলসি। তবে গোলটি ছিল আত্মঘাতী। নিজেদের জালে বলটি পাঠান আর্সেনাল ডিফেন্ডার হিনকাপিয়ে।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে রাইসের কর্নার থেকে গোল করে টিম্বার আর্সেনালকে ২-১ গোলে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে পেদ্রো নেতো লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় চেলসি। তবে ম্যাচে আর গোল হয়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে চেলসি।এদিকে এদিন প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে আবারও জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্যালেসের কাছে প্রথমে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পেল রেড ডেভিলরা।

ম্যাচের চতুর্থ মিনিটে প্যালেসের ডিফেন্ডার লাখোয়া দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি ইউনাইটেড। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। আর ৬৫ মিনিটে তার ক্রস থেকে হেডে গোল করে ম্যানইউকে জয় এনে দেন বেঞ্জামিন শেস্কো। ২৮ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ম্যান ইউনাইটেড।

You might also like!