Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Life Style News

1 month ago

Bathing Tips: স্নানের সময় ৪টি অঙ্গ পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া বাড়তে পারে দ্রুত—জানুন বিস্তারিত

Bathing Tips
Bathing Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সুস্থ ও পরিচ্ছন্ন জীবনযাপনের মূলভিত্তি হল দৈনন্দিন পরিচর্যা। শরীরকে রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত স্নান ও পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। তবে ব্যস্ততা, অমনোযোগ বা অভ্যাসের কারণে আমরা অনেকেই স্নানের সময় কিছু অঙ্গ উপেক্ষা করে ফেলি। এর ফলেই পরে দেখা দিতে পারে ত্বকের সংক্রমণ, দুর্গন্ধ, ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত নানা সমস্যা। বিশেষজ্ঞদের মতে, শরীরের কিছু অংশ অতিরিক্ত যত্ন দাবি করে, যা অনেকেই ভুলে যান।

নিচে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ৫টি অঙ্গ তুলে ধরা হল—

১। কানের পিছন: মাথায় শ্যাম্পু করার সময় ছাড়া কানের পিছনের অংশ ভাল করে পরিষ্কার করা হয় না। কানের এই অংশে সেবাসিয়াস গ্রন্থিগুলি অবস্থিত। এটি ব্যাক্টেরিয়া ও জীবাণু জন্ম নেওয়ার উপযুক্ত জায়গা। তাই সংক্রমণ এড়াতে প্রতি দিন কানের পিছনের অংশ পরিষ্কার রাখা প্রয়োজন। সরাসরি জল দিয়ে ধুতে গেলে কানে জল ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তুলো ভিজিয়ে কানের পিছনে বুলিয়ে নিতে পারেন।

২। নাভি: পেটের নাভি শরীরের অন্যতম উপেক্ষিত অঙ্গ। নিয়মিত পরিষ্কার না করলে নাভির খাঁজে ব্যাক্টেরিয়া ও ময়লা জমার আশঙ্কা থেকে যায়। দীর্ঘ দিন পরিষ্কার না করার ফলে ব্যাক্টেরিয়া জমাট বেঁধে বাজে দুর্গন্ধও বেরোতে পারে।

৩। নখ: সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুলেও অনেক সময়ে নখের ভিতরে ময়লা থেকে যায়। এই ময়লা খাবারের মধ্যে দিয়ে পেটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে পেটের বিভিন্ন গোলমাল, বমি এমনকি ডায়েরিয়ার সমস্যাও হতে পারে।

৪। জিভ: দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে দাঁত ও মাড়ির যত্ন নেওয়া ছাড়াও নিয়মিত জিভ পরিষ্কার করা প্রয়োজন। অনেকেই জিভের জন্য মাউথওয়াশ ব্যবহার করেন। কিন্তু জিভে থাকা ব্যাক্টেরিয়া বিনষ্ট করতে নিয়মিত আলাদা গুরুত্ব দিয়ে জিভ পরিষ্কার করা জরুরি। এতে মুখের স্বাস্থ্য ভাল থাকবে।

৫। পায়ের আঙুলের খাঁজ:  পায়ের আঙুল সব সময়ে নজরের আড়ালেই থাকে। বিশেষ করে দুটি আঙুলের মধ্যবর্তী স্থান। বাইরের ধুলো কাদায় এই খাঁজগুলিতে সবচেয়ে বেশি ময়লা জমে। পরিষ্কার না করার ফলে ময়লা ও ব্যাক্টেরিয়া জমে ওই অংশের ত্বকে র‌্যাশ, চামড়া উঠে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ ছাড়াও দীর্ঘ দিন ধরে ময়লা জমে থাকার ফলে দুর্গন্ধ বার হতে পারে।

You might also like!