Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Life Style News

1 year ago

Boiled Beans: ব্রেকফাস্টে সিদ্ধ বিন্‌স ভীষণ ভালো, রয়েছে একাধিক উপকার!

Boiled Green Beans
Boiled Green Beans

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্রেকফাস্টে বিন্‌স ভীষণ জনপ্রিয়। বিভিন্ন টোস্ট, সসেজের সঙ্গে পোচ বিন্‌স আবশ্যক। বর্তমানে বেকড্ বিন্‌স অনলাইনে কিনতেও পাওয়া যায়। তাই স্যালাড, কিনোয়ারের মতো খাবারের সঙ্গে অনেকেই বাড়িতে এই ধরনের বিন্‌স মিশিয়ে নেন।  অনেক পুষ্টিবিদ মনে করেন, টিনজাত বেক্‌ড বিন্‌সের চেয়ে বাড়িতে সেদ্ধ করা বিন্‌স খেলে তার উপকার বেশি। দীর্ঘ দিন ভাল রাখার জন্য টিনজাত খাবারে নানা ধরনের রাসায়নিক মেশানো হয়, যা বাড়ির সেদ্ধ খাবারে থাকে না। তা ছাড়া কৌটোর মধ্যে তো শুধু বিন্‌সের বীজটি থাকে। তার খোসাটিরও কিন্তু যথেষ্ট উপকার রয়েছে। 

* সেদ্ধ বিন্‌সের উপকারীতা:

১) বিন্‌সে ফাইবার রয়েছে যথেষ্ট পরিমাণে। এ ছাড়া অন্ত্র ভাল রাখতে প্রিবায়োটিক হিসাবেও কাজ করে বিন্‌স। কোষ্ঠ পরিষ্কার করতেও সাহায্য করে এই সব্জিটি।

২) পুষ্টিবিদেরা বলছেন, হার্টের জন্য ভাল বিন্‌স। কারণ, এই সব্জিটিতে রয়েছে সহজপাচ্য ফাইবার, যা রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। উচ্চ রক্তচাপের সমস্যাও বশে রাখে।

৩) অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে বিন্‌সে। তাই অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখার ক্ষমতাও রয়েছে এই সব্জিটির। বিন্‌স খেলে হার্টে রক্ত সরবরাহ উন্নত হয়।

৪) ওজন নিয়ন্ত্রণে রাখতেও এই সব্জিটির বিশেষ ভূমিকা রয়েছে। কারণ, সব্জিটিতে ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ কম হলেও প্রোটিনের মাত্রা বেশি। তাই বিন্‌স খেলে ঘন ঘন খিদে পায় না। অনেক ক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে।

৫) বিন্‌সের গ্লাইসেমিক ইনডেস্ক কম। প্রোটিন এবং কার্বোহাইড্রেট থেকে যেটুকু শর্করা পাওয়া যায়, তা খুব দ্রুত রক্তে মিশতে পারে না। ডায়াবিটিস নিয়ন্ত্রণে তাই এই সব্জিটি বিশেষ ভাবে সাহায্য করে।

You might also like!