Delhi Air Quality 'Poor': দিল্লিতে দূষণের দাপট অব্যাহত, ‘অতি খারাপ’ পর্যায়ে বাতাসের মান

Delhi Air Quality 'Poor'
Delhi Air Quality 'Poor'

 

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : রাজধানীর বাতাসের গুণমানের উল্লেখযোগ্য কোনও উন্নতি দেখা যায়নি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তথ্য অনুযায়ী, সোমবার ভোরে দিল্লির বিস্তীর্ণ এলাকায় বাতাসের গুণমান সূচক ‘খারাপ’ পর্যায়ে ছিল।

সিপিসিবি-র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সোমবার ভোর ৬টা ১০ মিনিটে এইমস এবং তার সংলগ্ন এলাকায় একিউআই রেকর্ড করা হয়েছে ৩২৮, যা ‘অতি খারাপ’ শ্রেণির অন্তর্ভুক্ত। অন্যদিকে, ভোর ৫টা ৫০ মিনিটে রাজধানীর প্রাণকেন্দ্র কনট প্লেসে বাতাসের গুণমান সূচক ছিল ২২৪, যা ‘খারাপ’ পর্যায়ে পড়ে।

তবে ইন্ডিয়া গেট এবং কর্তব্য পথ সংলগ্ন এলাকায় দূষণের মাত্রা তুলনামূলকভাবে কিছুটা কম লক্ষ্য করা গিয়েছে। ভোর ৫টা ৫০ মিনিটের তথ্য অনুযায়ী, এই অঞ্চলে একিউআই রেকর্ড করা হয়েছে ১৯৭, যা সিপিসিবি-র মানদণ্ডে ‘মাঝারি’ শ্রেণির অন্তর্ভুক্ত।

প্রসঙ্গত, সিপিসিবি-র মানদণ্ড অনুযায়ী ০ থেকে ৫০-এর মধ্যে একিউআই-কে 'ভালো', ৫১ থেকে ১০০-কে 'সন্তোষজনক', ১০১ থেকে ২০০-কে 'মাঝারি', ২০১ থেকে ৩০০-কে 'খারাপ', ৩০১ থেকে ৪০০-কে 'অতি খারাপ' এবং ৪০১ থেকে ৫০০-কে 'গুরুতর' হিসেবে বিবেচনা করা হয়। বাতাসের গতিবেগ কম থাকায় এবং তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ায় রাজধানীর বায়ুদূষণ পরিস্থিতিতে উদ্বেগ বজায় রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…