Home Rat Control: শীতে ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ? বাড়ি থেকে তাড়াতে মেনে চলুন এই ৬টি সহজ কৌশল!

Home Rat Control Tips
Home Rat Control Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কখনও মশলার কৌটো কেটে তছনছ করছে, তো কখনও খাবারের প্যাকেট কুরে নষ্ট করছে! শীত পড়তেই রান্নাঘরে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ার সমস্যা অনেক বাড়িতেই দেখা যায়। আসলে বাড়ির অন্য ঘরের তুলনায় রান্নাঘর বেশ উষ্ণ থাকে। তার উপর খাবারের সহজলভ্যতা তো রয়েছেই। ফলে শীতের দিনে উষ্ণতা ও খাবারের সন্ধানে রান্নাঘরকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয় ইঁদুর। আর একবার তাদের আনাগোনা শুরু হলে খাবারদাবার থেকে শুরু করে বাসনপত্র, সব কিছুই নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই শীতের মরশুমে রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ইঁদুরের উপদ্রব রুখতে প্রয়োজন বাড়তি সতর্কতা। কিন্তু কী ভাবে মিলবে এই সমস্যা থেকে মুক্তি? জেনে নিন সহজ কিছু উপায়। 

(১) প্রথমেই ইঁদুরের প্রবেশপথ বন্ধ করুন। দেয়াল ও আশপাশের গর্ত পরীক্ষা করুন। বিশেষ করে পাইপ, বৈদ্যুতিক তার বা ড্রায়ারের বাতাস বের হওয়ার পথ খেয়াল রাখুন। ফাঁকে স্টিল উল বা তামার জাল ভরে সিমেন্ট বা সিল্যান্ট দিন। দরজার নিচের পুরোনো রাবারের আবরণও বদলে ফেলুন। 

(২) রাতে ইঁদুর বেশি সক্রিয় হয়। তাই ঘুমানোর আগে রান্নাঘর সাফ করুন। ওভেনের তলায় পড়ে থাকা খাবারের টুকরো বা খোলা প্যাকেট রাখবেন না। মেঝে ঝাড়ু দিন ও মুছে নিন। সিঙ্কে উচ্ছিষ্ট খাবার বা বাসন জমিয়ে রাখবেন না। ময়লাও ফেলে দিন।

(৩) অগোছালো জায়গা ইঁদুরের লুকোনোর আদর্শ স্থান। বাজারের ব্যাগ বা কার্ডবোর্ডের বাক্সে তারা বাসা বাঁধতে পারে। দিনের আলোয় এসবের আড়ালে লুকিয়ে থাকে ইঁদুর। তাই অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে গুছিয়ে রাখুন। অযথা স্তূপ জমতে দেবেন না।

(৪) শুকনো খাবার বায়ুরোধী কৌটোয় রাখুন। শক্ত প্লাস্টিকের পাত্র ব্যবহার করা ভালো। শুধু চিনি বা কর্নফ্লেক্স নয়, পাকা ফল ও বেক করা খাবারও বাইরে রাখবেন না। এতে ইঁদুরের আকর্ষণ কমে।

(৫) ঘরে কি পোষ্য প্রাণী রয়েছে? সন্ধ্যার পর খাবারের বাটি সরিয়ে নিন। পারলে পাত্র ধুয়ে ফেলুন। খাবার রাখুন বায়ুরোধী পাত্রে।

(৬) ইঁদুর নিজের চলাচলের পথে গন্ধ রেখে যায়। সেই গন্ধ চিনে তারা ফিরে আসে। রান্নাঘরের দেয়ালের কোন ধরে কয়েক ফোঁটা পেপারমিন্ট অয়েল দিন। এর তীব্র গন্ধে ইঁদুরের পথ চিনতে অসুবিধা হয়। তারা ওই জায়গা এড়িয়ে চলে। ছোট শিশু বা পোষা প্রাণীর কাছেও এটি নিরাপদ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…