Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

UEFA Women's Champions League: রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিতে আর্সেনাল

UEFA Women's Champions League
UEFA Women's Champions League

 

এমিরেটস, ২৭ মার্চ : উয়েফা মহিলা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদের মেয়েরা। বুধবার রাতে ফিরতি লেগে আর্সেনালের মেয়েরা দুর্দান্তভাবে ফিরল। সেমিতে উঠতে হলে আর্সেনালের মেয়েদের রিয়াল মাদ্রিদের প্রথম লেগের দুই গোলের ঘাটতি মিটিয়ে আরও এক গোল করতে হত। অসম্ভব সেই কাজটি করলেন আর্সেনালের মেয়েরা।

এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে আর্সেনালের মেয়েরা রিয়াল মাদ্রিদকে ৩ গোলের ব্যবধানেই হারিয়েছে। দুই লেগ মিলিয়ে রিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল আর্সেনাল। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন অ্যালেসিয়া রুসো। অন্যটি করেন মারিওনা ক্যালাডেন্টি। সেমিফাইনালে আর্সেনাল মুখোমুখি হবে ৮ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী ফরাসী ক্লাব লিওঁর। যারা বুধবার রাতেই ৪-১ গোলে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে গেছে। গত বছর ফাইনালে বার্সেলোনা লিওঁকে হারিয়েছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…