Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Shahrukh khan tirupati temple: 'জওয়ান' মুক্তির আগে মন্দিরে ঘুরছেন শাহরুখ, মেয়েকে নিয়ে তিরুপতি দর্শনে অভিনেতা

Shah Rukh Khan (File Picture)
Shah Rukh Khan (File Picture)

 

তিরুপতি, ৫ সেপ্টেম্বর: ‘জওয়ান’ ছবির মুক্তি ৭ সেপ্টেম্বর। অগ্রিম বুকিংয়ের দিকে ঝড় তুলেছে এই ছবি। ‘পাঠান’ মুক্তির ৯ মাসের মাথায় ফের বড় পর্দায় বাদশা। তার আগে বিভিন্ন মন্দিরে ছুটছেন তিনি। দিন কয়েক আগেই জম্মু উড়ে গিয়েছিলেন তিনি। পুজো দেন বৈষ্ণোদেবীর মন্দিরে। এ বার তিরুপতির মন্দিরে দেখা গেল অভিনেতাকে। সঙ্গে ছিলেন কন্যা সুহানা খান। ছিলেন অভিনেত্রী নয়ণতারাও।

মঙ্গলবার একেবারে কাকভোরে মেয়ে সুহানা খানকে নিয়ে অন্ধ্রপ্রদেশের তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পৌঁছন অভিনেতা। দক্ষিণ ভারতীয়দের কায়দায় ধুতি ও মুণ্ড পরে পুজো দিলেন অভিনেতা। সঙ্গে দক্ষিণী কুর্তা ও উত্তরীয়। মেয়ে সুহানার পরনে সাদা সালোয়ার। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, জোড় হাতে জানান কৃতজ্ঞতা। প্রায় ৪০ মিনিট কাটান মন্দিরের ভিতরে।

You might also like!