Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 day ago

Rajpal Yadav: মুশতাকের স্মরণসভা থেকে কি বার করে দেওয়া হয়েছিল রাজপালকে? ভাইরাল ভিডিয়োয় বাড়ছে জল্পনা

Rajpal Yadav at Mushtaq Khan's prayer meet
Rajpal Yadav at Mushtaq Khan's prayer meet

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মুশতাক খানের স্মরণে বুধবার, ৩০ সেপ্টেম্বর মুম্বইয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল। বলিউডের একাধিক তারকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ‘ভুল ভুলাইয়া’ খ্যাত অভিনেতা রাজপাল যাদবও। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাজপাল যাদবের সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করছেন। সেই সময়ই পাশে থাকা এক মহিলাকে রাগ প্রকাশ করতে শোনা যায়। এরপর রাজপালকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর নেটাগরিকদের একাংশের ধারণা হয়, ওই মহিলা সম্ভবত রাজপাল যাদবকেই বকাঝকা করছিলেন এবং তাঁকে অসম্মান করে স্মরণসভা থেকে বেরিয়ে যেতে বলছিলেন। তবে ভাইরাল ভিডিয়োটির এই ব্যাখ্যা নিয়ে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। 

সত্যিই কি তাই? ওই ভিডিয়ো নিয়ে যখন আলোচনা সর্বত্র, তখন প্রকাশ্যে এসেছে আরও একটি ভিডিয়ো। যা থেকে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে, ওই মহিলা রাজপালের প্রতি নয়, বরং তাঁর সঙ্গে নিজস্বী তুলতে আসা এক অপরিচিত ব্যক্তির উপরেই ক্ষুব্ধ হয়েছিলেন। ছড়িয়ে পড়া দ্বিতীয় ভিডিয়োয় মহিলাকে বলতে শোনা যায়, “আপনাকে বাইরে পাঠাতে হবে। এত বার বুঝিয়েছি, আপনি কেন এমন করছেন? এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা কি ছবি তোলার সময়?” 

মুশতাকের স্মরণসভায় রাজপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাখি সাওয়ন্ত, পুনম ঢিলোঁ, রাহুল রায়, কিরণ কুমার-সহ আরও অনেকে। প্রার্থনাসভায় মেকআপ করে আসার জন্য নিজেই ক্ষমা চেয়ে নেন রাখি। তাঁকে বলতে শোনা যায়, “দুঃখিত, আমি শুটিং থেকে আসছি। আমাকে ক্ষমা করে দেবেন। সেই কারণেই মেকআপ করা রয়েছে।” চরিত্রাভিনেতা হিসেবে বলিউডে দীর্ঘদিন কাজ করেছেন মুশতাক। আশির দশকের গোড়ায় হিন্দি ছবিতে কাজ শুরু করেন তিনি। দিনকয়েক আগে ক্যানসারের কারণে মৃত্যু হয় তাঁর।


You might also like!