Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Salman Khan : কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন ‘টাইগার’

Mamata Banerjee - Salman Khan (File picture)
Mamata Banerjee - Salman Khan (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘দিদি’র ডাকে সাড়া ভাইজান-এর, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন সলমান। উল্লেখ্য, অগস্ট মাসে মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফরে গিয়েই ঘোষণা করেছিলেন যে সলমন খান কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন। এবার সেই জল্পনাতেই সম্ভবত সিলমোহর পড়ল।

‘টাইগার ৩’ রিলিজের আগে উত্তেজনায় ফুটছেন ভাইজান ভক্তরা। বাংলার সলমন অনুরাগীরাও মুখিয়ে রয়েছেন প্রিয় অভিনেতাকে বড় পর্দায় ফের ঝাঁজালো অ্যাকশন অবতারে দেখার জন্য। দিওয়ালির মরশুমে অগ্রীম বুকিংয়েও ইতিমধ্যে ট্রেন্ড সেট করেছে ‘টাইগার ৩’। এবার সেই আবহেই মিলল বড় খবর! সরকারি সূত্র মারফৎ খবর, ‘দিদি’র ডাকে সাড়া দিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন ভাইজান সলমন।

সলমান আসছেন তা যেমন ঠিক হয়ে গিয়েছে সাথে প্রশ্ন উঠছে যে শাহরুখ খান কি উপস্থিত থাকছেন?জানা গিয়েছে, বলিউড বাদশা এখনও নিশ্চিত করেননি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় থাকবেন কিনা। তবে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের দুই মহারথীকে পাওয়া গেলে যে বাংলার দর্শক-অনুরাগীদের জন্য দারুণ হবে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বক্সঅফিস হোক কিংবা মঞ্চ, শাহরুখ-সলমন মানেই জমজমাট শো। এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও যদি দুই খান একসঙ্গে ধরা দেন, তা যে বড় পাওনা হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখন থেকেই উত্তেজনায় ফুটছেন সিনেপ্রেমীরা। শীতের শহরে তাঁদের জন্য প্রতিবার নন্দন হয়েছে সিনে তীর্থক্ষেত্র। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মানেই চাঁদের হাট। বাংলা সিনে ইন্ডাস্ট্রি তো বটেই উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বইয়ের তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন বিনোদুনিয়ার ব্যক্তিত্বরাও হাজির থাকেন। এবারও তার অন্যথা হচ্ছে না।

You might also like!