Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Salman Khan :কলকাতায় এসে পৌঁছলেন সলমন খান, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ভাইজানকে

Salman Khan
Salman Khan

 

কলকাতা, ৫ ডিসেম্বর : নেতাজি ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় হাজির হয়েছেন বলিউড তারকা সলমন খান। মঙ্গলবার সকাল ৬.৪৫ নাগাদ বিমানবন্দরে নামতেই মিলল উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভাইজানকে। ফুল হাতা ব্ল্যাক টি শার্ট ও ব্লু ট্রাউজারে ভাইজানকে দেখতে সাতসকালেই বিমানবন্দরে ভিড় জমান অনুরাগীরা।

তাঁদের দিকে হাত নাড়েন, নমস্কার করেন সলমন খান। সলমনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। ভাইজানের জন্য বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল বেশ কড়া। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৬৩ সালে নির্মিত উত্তম কুমার ও তনুজা অভিনীত পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায়ের “দেওয়া নেওয়া” এ বারের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে। প্রসঙ্গত, এর আগে সোমবার রাতেই তিলোত্তমায় আসেন অভিনেতা অনিল কাপুরও।


You might also like!