Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Animal Box Office Collection: ছুটির দিনে রেকর্ড টিকিট বিক্রি অ্যানিম্যালের! কত হল আয়?

Ranbir Kapoor (Animal)
Ranbir Kapoor (Animal)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অ্যানিম্যাল ঝড়ে কাবু গোটা দেশ। ১০তম দিনে এসেও বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা রণবীর কাপুরের অ্যানিম্যালের। রবিবারে অ্যানিম্যালের আয় ৩৭ কোটি। এর আগে দ্বিতীয় রবিবারে ৪৪ কোটি আয় করে বলিউডে রেকর্ড গড়েছিল জাওয়ান। দ্বিতীয় রবিবারে পাঠানের আয় ছিল ২৮ কোটি। আর গদর ২-এর ৩৮ কোটি। 

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই সিনেমা। প্রি বুকিংয়ের ধুমই বুঝিয়ে দিয়েছিল এই ছবি হবে লম্বা রেসের ঘোড়া। তবে তা যে এতটা পরিমানে, তা হয়তো ধরতে পারেননি অনেকেই। হলে সিনেমা আসার আগেই ৩৪ কোটির প্রি বুকিং হয়ে গিয়েছিল অ্যানিম্যালের। আর প্রথম শুক্রবারে, মুক্তির দিন রণবীরের ছবির আয় ছিল ৬৩.৮ কোটি। এত বড় ওপেনিং এর আগে কপালে জোটেনি কাপুর-নন্দনের। 

প্রথম সপ্তাহেই এই সিনেমা আয় করে ৩৩৭.৫৮ কোটি। এরপর শুক্র, শনি ও রবিবারের আয় যথাক্রমে ২২.৯৫, ৩৪.৭৪, ৩৭.০০ কোটি। আর আপাতত অ্যানিম্যালের ১০ দিনের মোট আয় ৪৩২ কোটি। 

অ্যানিম্যালে রণবীরের সঙ্গে শয্যাদৃশ্য আছে তৃপ্তি দামরির। আপাতত যাতে বুঁদ নেটপাড়া। ঝলকে বাড়ছে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সঙ্গে। রশ্মিকা মন্দনাকে সরিয়ে আপাতত তিনিই ‘ন্যাশনাল ক্রাশ’-এর জায়গা নিয়ে ফেলেছেন। হিসেব বলছে, গত ২ সপ্তাহে ৩২০ শতাংশ ফলোয়ার্স বেড়েছে তৃপ্তির। নতুন ২ মিলিয়ান ফলোয়ার্স যোগ হয়েছে গত কয়েকদিনে, মোট হয়েছে ২.৭ মিলিয়ান। গত সপ্তাহেও যা ছিল মাত্র ৬০ হাজার। 

You might also like!