
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ইডেনে ম্যাচ দেখতে এসেছিলেন নুসরত জাহান। ওখানেই ছিলেন নুসরতের প্রাক্তন নিখিল জৈন। তিনি আবার এসেছিলেন তাঁর এক চর্চিত প্রেমিকা সৌরসেনী মৈত্রকে নিয়ে। বর্তমানে সৌরসেনী নিখিলের পোশাক বিপণণীর মুখ হিসেবে কাজ করছেন। কিন্তু নিখিলের সঙ্গে নাম জড়িয়ে চর্চা একটু বেশিই হয়। দুজনের একসঙ্গে বিরাট-দর্শনে আসা, তাতেই যে আগুনে ঘি দেওয়ার মতো কাজ করল।
কয়েকমাস আগে নুসরতের প্রাক্তনের সঙ্গে প্রেম করা নিয়ে সৌরসেনি বলেছিলেন, ‘বেচারা নিখিল! আমি যা-ই বলি না কেন, লোকে যেটা ভাবার সেটাই ভাববে। এখন যদি বলি আমি প্রেম করছি না, তখন লোকে ভাববে মিথ্যে বলছি। আবার যদি বলি হ্যাঁ, করছি, তা নিয়েও বিতর্কের শেষ থাকবে না। তাই কিছু বলতেই চাই না।’ অবশ্য সৌরসেনির পাশাপাশি নায়িকা উষসী রায়কে নিয়েও একটা চর্চা আছে। যদিও সবটা স্পষ্ট করবে ভবিষ্যতই।
