International

1 hour ago

White House launches Trump TV: ‘ট্রাম্প টিভি’ চালু হোয়াইট হাউসের, সংবাদ মাধ্যমের বিকল্প তৈরির উদ্যোগ

White House launches 24/7 ‘TRUMP TV’
White House launches 24/7 ‘TRUMP TV’

 

ওয়াশিংটন, ২২ সেপ্টেম্বর : প্রচলিত মূলধারার সংবাদ মাধ্যমের সঙ্গে সংঘাতের আবহে সরকারি কার্যক্রম ও প্রেসিডেন্টের বার্তা সরাসরি জনগণের কাছে পৌঁছে দিতে নিজস্ব ডিজিটাল ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম চালু করল হোয়াইট হাউস। সোমবার আনুষ্ঠানিকভাবে ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামে এই ২৪/৭ লাইভ স্ট্রিমিং নেটওয়ার্কের উদ্বোধন করা হয়।



হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্মে দিনরাত ২৪ ঘণ্টা রিয়েল-টাইমে মার্কিন প্রশাসনের যাবতীয় ঘোষণা, নীতিগত সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ভাষণ সম্প্রচারিত হবে। হোয়াইট হাউসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই উদ্যোগ ঘোষণা করে বার্তা দেওয়া হয়, প্রশাসনের এমন বহু মুহূর্ত রয়েছে যা সাধারণ টিভি চ্যানেলে দেখানো হয় না, এবার তা সাধারণ নাগরিকরা ঘরে বসেই সরাসরি দেখতে পারবেন।

You might also like!