Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Neel- Trina: বিয়ে মানেই জোর কা ঝটকা! কি বললেন নীল তৃণা?

Neel Bhattacharya & Trina Saha (File Picture)
Neel Bhattacharya & Trina Saha (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন প্রেম করার পর ২০২১-এ সাতপাকে বাঁধা পড়েন অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। 'তৃনীল'-এর বিয়েতে হাজির ছিল খোদ এরাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারকা দম্পতির বিয়ের ভিডিয়ো। যা দেখে চক্ষু চড়কগাছ নীল-তৃণার।

ভিডিয়োতে দেখা যাচ্ছে বিয়ের দিল লাল টুকটুকে বেনারসিতে সেজেছেন তৃণা। আর নীল পরেছেন লাল বুটি দেওয়া সাদা পাঞ্জাবি, আর লালপাড় সাদা ধুতি। সেজেগুজে বরকনে দুজনেই 'জোরকা ঝটকা হায় জোরোঁ সে লগা' গানে নাচতে দেখা যাচ্ছে। যে গানের লাইনগুলি হল, জোরকা ঝটকা হায় জোরোঁ সে লগা/ শাদি বন গ্যয়ী উমর ভর কি সাজা….যিস কি শাদি পর যানা, উনকো ইয়ে সামঝানা/না কর শাদি, ইয়ে বরবাদি, ফির না পচতানা/…শাদি কি মণ্ডপ সে তু খুদকো ভাগা, হাঁ ভাগা। প্রসঙ্গত, 'জোরকা ঝটকা' গানটি অক্ষয় কুমার-ঐশ্বর্য রাই বচ্চনের অ্যাকশন রিপ্লে ছবির।

অর্থাৎ বিয়ের দিনই নীল-তৃণা একপ্রকার স্বীকার করে নেন, বিয়ে মানেই সারা জীবনের সাজা।

You might also like!