Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Bagha Jatin: রেটিং কম পাওয়ায় খেপে লাল দেব, দেখে নিন কী বললেন অভিনেতা

Bagha Jatin
Bagha Jatin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপুজোর সময় মুক্তি পেয়েছে একাধিক বাংলা ছবি। লড়াইয়ে ময়দানে পা দিয়েছেন দেব, সৃজিত, শিবপ্রসাদ ও কোয়েল। মুক্তি পেয়েছে দেবের বাঘা যতীন, সৃজিতের দশম অবতার, কোয়েলের মিতিন মাসি ও শিবপ্রসাদের রক্তবীজ। এই লড়াইয়ে কে জিতল বা কে হারল তা তো ছবির আয় ও রেটিং বলবে। কিন্তু, জানেন কি এই ছবির কারণে রেগে আগুন দেব।

এক বীরের কাহিনি নিয়ে তৈরি বাঘা যতীন। এই ছবির কথা ঘোষণা করেছিলেন স্বাধীনতা দিবসের দিন। তারপর ট্রেলার লঞ্চ থেকে ছবির প্রমোশন সব নিয়ে খবরে ছিলেন দেব। এবার সেই ছবির কারণে বেজায় চটে গেলেন নায়ক। জানা গিয়েছে, ছবির খারাপ রেটিং দেখে দেলে গিয়েছেন তিনি।

তিনি বলেন, অনেক মানুষই এমন আছেন নিজের ব্যক্তিগত খার ও দ্বন্দ্বের জন্য বাঘা যতীনকে কম রেটিং দিচ্ছেন। মিথ্যে রিভিউ দিচ্ছেন। আপনাদের কি মনে হয় না, সোজা খেলার সময় এসেছে? বাংলা ছবির পাশে দাঁড়ানোর সময় এসেছে? নিজেকে বদলালে একটা বিরাট পরিবর্তন আসবে। কারণ, তোমরা যদি পড়ে যাও আমিও ফেইল করব। আর তোমরা যদি পড়ে যাও আমিও ফেইল করব। আর তোমরা যদি জিতে যাও তবে আমি উঠব।

ব্রিটিশদের অত্যাচার, যতীন্দ্রনাথ ইন্দুবালার মিষ্টি দাম্পত্যের কাহিনি উঠে এসেছে ছবিতে। ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়। প্রেম, ভালোবাসা, অ্যাডভেঞ্চার, অ্যাকশন নিয়ে মুক্তি পেল বাঘা যতীন। যতীন্দ্রনাথের সংগ্রামের গল্প নিয়ে এল ছবিটি। ছবিটি প্রযোজনা করেছে দেবের প্রোডাকশন হাউস। এক ভিন্ন লড়াইয়ে গল্প নিয়ে মুক্তি পেল ছবিটি।

You might also like!