Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

ED also summons Shraddha Kapoor in betting app case: বেটিং অ্যাপ-কান্ডে শ্রদ্ধা কাপুরকেও ইডির তলব

ED also summons Shraddha Kapoor in betting app case
ED also summons Shraddha Kapoor in betting app case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘মহাদেব বেটিং অ্যাপ’ কান্ডে রনবীর কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানেদেরর পর এবার নাম জড়াল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের । শুক্রবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

‘মহাদেব বেটিং অ্যাপ’ কেলেঙ্কারিতে বলিউডের এক ঝাঁক তারকাকে ইডি তলব কড়াই যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রণবীরকে ডাকার পরই যথেষ্ট শোরগোল শুরু হয়েছিল। জানা গেছে ইডির কাছে দু সপ্তাহ সময় চেয়েছেন রনবীর। এবার নাম জরালো আরও ৪ জনের। আজ ৬ তারিখ তাদের হাজিরা দেবার কথা। সূত্রের খবর বলিউডের আরও বেশ কয়েকজনকে এই কাণ্ডে ডাকা হতে পারে । এঁদের মধ্যে রণবীর দুই সপ্তাহ সময় চেয়েছেন। জানা যাচ্ছে ‘মহাদেব বেটিং অ্যাপ’ কান্ডে কোন অভিযুক্ত হিসেবে রাণবীরকে ডাকা হয়নি। বরং ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কে আরও তথ্যের হদিস পেতেই নাকি তাকে ডাকা হয়েছে। এরই মধ্যে এবার ডাকা হল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে।

প্রসঙ্গত, এই বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল দুজনেই দুবাই থেকে এই ব্যবসা চালাতেন বলে জানা গিয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তারা গা ঢাকা দিয়ে দুবাইতে চলে যান। সেখানে জাঁকজমকপূর্ণ বিয়ে করেন সৌরভ চন্দ্রকার। ২০০ কোটি টাকার এই ‘গ্ল্যামারাস বিয়ে’তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু তারকা। এবার সেইসব তারকা ইডির আতশ কাঁচের নিচে।যদিও শক্তি কাপুর-কন্যা শ্রদ্ধা এই বিয়েতে উপস্থিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়!

জাল আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যারা নিজেদের নাম নথিভুক্ত করতেন তাদের টাকা একদিন আমি ব্যাংক একাউন্টে জমা পড়ত। উল্লেখ্য যে এই কাণ্ডে সম্প্রতি বলি-অভিনেত্রী সানি লিওনিকেও তলব করেছিল ইডি।ইডির লিস্টে নাকি আরও নাম আছে টাইগার শ্রফ, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচা থেকে ক্রুষ্ণা অভিষেক-এর।

You might also like!