
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ সকাল থেকেই অঝোরে ঝরছে বৃষ্টি। আজ ৭ ডিসেম্বর, টলিউডের আদরের মেয়ে সন্দীপ্তার বিয়ে আজ। হবু বর হতে চলেছেন সৌম্য। গতকাল নিয়ম মেনেই মা-বাবার হাতে আইবুড়ো ভাত খেলেন তিনি।
খুবই ঘরোয়া ভাবেই অনুষ্ঠিত হয়েছিল আইবুড়ো ভাত। গোলাপি রঙের শাড়িতে অপূর্ব লাগছিল সন্দীপ্তাকে। সঙ্গে খোলা চুল, খুব সামান্য মেকআপ। কপালে ছোট্ট একটা কালো টিপ। মা-বাবা আশীর্বাদ করে, মুখে খাবার তুলে দেন সন্দীপ্তার। হাজির ছিলেন প্রিয় বন্ধু ত্বরিতা চট্টোপাধ্যায়। যা গোটা ঘটনার রিল বানিয়ে শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
