Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Bhumi Pednekar Dengue: ডেঙ্গি আক্রান্ত হলেন ভূমি! হাসপাতালে ভর্তি অভিনেত্রী

Bhumi Pednekar is infected with dengue (File Picture)
Bhumi Pednekar is infected with dengue (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলি অভিনেত্রী ভূমি পেডনেকর। গত ৮ দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। তিনি সমাজ মাধ্যমে একটি ছবি শেয়ার করে তাঁর ভক্তদের উদ্দেশ্যে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

অভিনেত্রী জানিয়েছেন, ‘একটি ডেঙ্গি মশা আমাকে টানা ৮ দিন ধরে অত্যাচার করেছে। কিন্তু আজ ঘুম থেকে উঠে একটু ভালো লাগলো। তাই সেলফি তোলার কথা ভাবলাম'। 

সেই সঙ্গে অভিনেত্রীর সংযোজন, 'বন্ধুরা সাবধানে থাকবেন, কারণ গত কয়েকদিন আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। মশা তাড়ানো এই মুহূর্তে আবশ্যক। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখুন। উচ্চ দূষণের মাত্রায় আমাদের বেশিরভাগেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। আমার পরিচিত বেশ কয়েকজন লোক সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস পরিস্থিতি আরও খারাপ করেছে। আমার যত্ন নেওয়ার জন্য ডাক্তারদের ধন্যবাদ’।

You might also like!