Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Prosenjit-Rituparna:কোন ছবিতে দেখা দেবেন বাংলার সেরা জুটি? আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি

Prosenjit-Rituparna
Prosenjit-Rituparna

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিপাড়ায় সেরা জুটির তালিকা তৈরি করতে গেলে সবার আগে আসে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। এই জুটির সেরা ছবির তালিকা অসংখ্য। সিনেমার ইতিহাসে হয়েছে মনে হয় এই প্রথম। একসঙ্গে ৪৯টি ছবি করে ফেলেছেন তাঁরা। এবার আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি। প্রকাশ্যে এল তারই ঝলক। ছবির নাম অযোগ্য। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

উত্তম সুচিত্রার জুটি এক সময় অভিনয় জগত মাত করেছে। তাঁরাও এক সঙ্গে অনেক ছবি করেছেন। তবে, এমন ৫০টি ছবি করেছেন এই মনে হয় প্রথম কোনও জুটি। তাঁদের সুপার হিট ছবির তালিকায় আছে, মায়ার বাঁধন, বাবা কেন চাকর, মনের মানুষ, স্বামীর ঘর থেকে শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো ছবিগুলো। মাঝে যদি লম্বা বিরতি নেন তাঁরা। বেশ কয় বছর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। ফের তাঁদের একসঙ্গে দেখা যায় প্রাক্তন ছবিতে। দীর্ঘদিন পর কাজ করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দীতা রায়ের ছবিতে। ২০১৬ সালে মুক্তি পায় প্রাক্তন। এই ছবির কাহিনিও ছিল একেবারে ভিন্ন। এই ছবিতেও নজর কাড়েন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। এবার মাঝে কয়েক বছরের বিরতির পর আসছে এই জুটির নতুন ছবি।

প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবির পোস্টার মুক্তি পেল সদ্য। সেখানে শাড়ি পরে দেখা দিয়েছে ঋতুপর্ণাকে। মাথায় করা খোঁপা। প্রসেনজিৎ-র পরনে জিন্স ও কালো রঙের টি শার্ট। দুজনে সমুদ্রের জলে দাঁড়িয়ে। পিছন ফিরে রয়েছেন। এর ওপর লেখা অযোগ্য। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনা আসছে এই অযোগ্য ছবিটি। পোস্টার দেখা বোঝা যাচ্ছে, এই ছবির কেন্দ্রে থাকবে এক সম্পর্কের কাহিনি। প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি যে চমক প্রদ হবে তা আশা করে রয়েছেন সকলে। এখন দেখার শেষ পর্যন্ত কতটা সফল হয় ‘অযোগ্য’।


You might also like!