Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Waheeda Rehman :দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী ওয়াদিয়া রহমান

Waheeda Rehman
Waheeda Rehman

 

নয়াদিল্লি  : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন অভিনেত্রী ওয়াদিয়া রহমান।  নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৬৯-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

প্রবীণ বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান ৬৯-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। এই অনুষ্ঠানে তাঁকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল। তিনি ক্রিম রঙের শাড়ি পরে অনুষ্ঠানে এসেছিলেন। তিনি যখন পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আসনে তখন দর্শকরা দাঁড়িয়ে তাঁর প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে ওয়াহিদা রহমান তাঁর ভক্তদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিনেত্রী তাঁর প্রাপ্ত পুরস্কারটি চলচ্চিত্র শিল্পকে উৎসর্গ করেন।

ওয়াহিদা রহমান, ‘গাইড’, ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’ এবং চৌধাভিন কা চাঁদের’ মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। এদিন অনুষ্ঠানে তিনি বলেন, তাঁর প্রিয় চলচ্চিত্র ‘গাইড’। তিনি বলেন, বরাবরই ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে পছন্দ করেন তিনি। অভিনেত্রী জানান, এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই তিনি এখানে পৌঁছেছেন। চলচ্চিত্র পরিচালক হোক বা সংগীতশিল্পী, সবার কঠোর পরিশ্রমের জন্যই তিনি এই জায়াগায় আজ পৌঁছেছেন। তাই এই পুরস্কারটি সমগ্র চলচ্চিত্র শিল্পের জন্য তিনি উৎসর্গ করেছেন।

You might also like!