Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Md. Sami- Payel Ghosh: : বাংলার পেসার কে ‘স্বামী’ হওয়ার প্রস্তাব অভিনেত্রী পায়েলের

Md. Sami - Payel Ghosh (Collected)
Md. Sami - Payel Ghosh (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাইশ গজের ময়দানে সত্যিই তিনি  বাঘের মতো খেলছেন।  চলতি বিশ্বকাপের মরশুমে মাত্র ৪টি ম্যাচ খেলেই ভারতীয় ক্রিকেট টিমের সেরা উইকেটপ্রাপকের খেতাব জিতে নিয়েছেন তিনি। আর চারদিকে যখন শামির জয়জয়কার ঠিক সেই আবহেই বিয়ের প্রস্তাব পেলেন ভারতীয় পেসার।বাংলার পেসার কে ‘স্বামী’ হওয়ার প্রস্তাব দিলেন বাঙালি অভিনেত্রী।

প্রকাশ্যেই মহম্মদ শামিকে  বিয়ের প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী পায়েল ঘোষ । তিনি অবশ্য রাজনীতিকও বটে। শুধু তাই নয়, অতীতে একবার বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগও এনেছিলেন এই বাঙালি অভিনেত্রী। সেই নায়িকারই এবার মন মজেছে শামিতে।

কোনওরকম রাখঢাক না করেই এক্স হ্যান্ডেলে সরাসরি মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন পায়েল ঘোষ। তবে শর্ত শুধু একটাই! পায়েলের মন্তব্য, “শামি তুমি শুধু ইংরেজিটা শিখে নাও, আমি তোমাকে বিয়ে করার জন্য তৈরি।” অভিনেত্রীর এমন টুইটের পরই নেটাপাড়ায় রসিক মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। যদিও পায়েলের টুইটের পরিবর্তে কোনওরকম প্রত্যুত্তর করেননি শামি। সোশাল মিডিয়ায় খুব একটা সক্রিয়ও নন তিনি। তবে টিম জিতলে কিংবা নিজের কোনও সাফল্যে নেটপাড়ায় তাঁর অস্তিত্ব টের পাওয়া যায়। 

প্রসঙ্গত, বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতে ও নাম রয়েছে তাঁর,ইতিমধ্যেই সেখানেও  বেশ কয়েকটা ছবি করে ফেলেছেন এই বঙ্গকন্যা। পায়েল ঘোষের ছবির তালিকায় ‘মিস্টার রাস্কেলস’, ‘উসারাভেল্লি’, ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’র মতো একাধিক নাম রয়েছে। এদিকে, স্ত্রী হাসিন জাহানের সঙ্গে এখনও বিচ্ছেদ মামলা চলছে শামির। কম কাদা ছোড়াছুঁড়ি হয়নি দুজনের মধ্যে। এক কন্যাসন্তানও রয়েছে তাঁদের। এরমাঝেই আবার হাসিন জাহান অভিনেত্রী হিসেবে ডেবিউ করে ফেলেছেন। এবার প্রশ্ন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষের প্রস্তাবে কি সাড়া দেবেন মহম্মদ শামি?

You might also like!