
নয়াদিল্লি, ১৮ আগস্ট : আমেরিকার নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য ‘সেভ আমেরিকা অ্যাক্ট’-এর পক্ষে সওয়াল করতে গিয়ে ভারতের ভোট-ব্যবস্থার প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সমাজ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, ভারতের সাম্প্রতিক সাধারণ নির্বাচনগুলিতে মোট ৬৪ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ ভোট দিয়েছেন। অথচ এক শতাংশেরও কম ভোট পড়েছে ডাকযোগে। ট্রাম্প জানান, চলতি মাসের গোড়ায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন। সেই সময় জ্ঞানেশ, ছবি-সহ পরিচয়পত্র ছাড়াই আমেরিকায় কী ভাবে নির্বাচন হয় তা জানতে চান।
ট্রাম্প লেখেন, “এ মাসের শুরুর দিকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমাদের প্রশাসনকে প্রশ্ন করেন— বৈধ সচিত্র পরিচয়পত্র ছাড়া আপনারা আমেরিকায় ভোট করান কী ভাবে?” এর পরে ট্রাম্প আরও লেখেন, “ভারতের গত নির্বাচনে ৬৪ কোটি ৬০ লক্ষ ভোটার ছিলেন। তাঁদের মধ্যে ১ শতাংশেরও কম ভোটার ডাক যোগে ভোট দিয়েছেন। প্রত্যেক ভোটারের কাছে একটি বৈধ সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক ছিল। আমাদের এখনই ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাস করতে হবে।” ট্রাম্পের এই বার্তার পর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর টুইট করেছেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প একদম ঠিক বলেছেন! ভারতের গত নির্বাচনে ৬৪ কোটি ৬০ লক্ষ ভোটারের প্রত্যেকেরই পরিচয়পত্রের প্রয়োজন হয়েছিল। কংগ্রেসের উচিত 'সেভ আমেরিকা অ্যাক্ট' পাস করা।"
Breaking: US President Trump says India’s Chief Election Commissioner schooled America on holding elections
— Shashank Mattoo (@MattooShashank) August 17, 2026
“How can you have elections in the U.S. without a valid photo ID?” Kumar asked the Trump administration pic.twitter.com/HeLF3VtwWT
