
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুরুলিয়া, বাঁকুড়া-সহ জঙ্গলমহলের বহু মানুষ কর্মসংস্থানের খোঁজে দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। এবার তাঁদের ঘরে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বার্তা, “আপনারা ফিরে আসুন। শিল্পে ভরিয়ে দেব।” রাজ্যে কর্মসংস্থান ও শিল্পের সুযোগ বাড়াতে সরকারের তরফে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়েও বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু জানান, সম্প্রতি মেজিয়ায় ১৫ হাজার কোটি টাকার শ্যাম স্টিলের নতুন একটি কারখানার ভূমি পূজন করেন তিনি। সেখানে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। অমিত মেটালিক ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। বৃহস্পতিবার পুরুলিয়ায় রঘুনাথপুরে সেই প্রকল্পের ভূমিপুজো করবেন মুখ্যমন্ত্রী। সেখানেও জঙ্গলমহলের অদক্ষ ১০ হাজার শ্রমিককে কাজ পাবেন। শুভেন্দু বলেন, “জঙ্গলমহলের মানুষকে কাজ দিতে হবে। কাজ দিতে হবে। কাজ দিতে হবে।”
সোমবার অমিত মেটালিকস লিমিটেডের ৪০০০ কোটি টাকার ওই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অর্থাৎ ভূমি পূজন অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী ছাড়াও ৭ মন্ত্রী। অমিত মেটালিকসের ইন্টিগ্রেড গ্রিনফিল্ড প্রকল্পের মধ্যে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ও ফেরো এলয় এবং স্পঞ্জ আয়রন রয়েছে। ১৪৮ একর জমির উপর ওই প্রকল্প গড়ে উঠবে। এই প্রকল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, অমিত মেটালিকস রাজ্যকে কথা দিয়েছে, তাঁরা জঙ্গলমহলের অদক্ষ ১০ হাজার শ্রমিককে কাজ দেবে। এই নিয়ে শুভেন্দু অধিকারী, মামনি বাউরি, জ্যোতির্ময় সিং মাহাতোদের সঙ্গে আলোচনা হয়েছে।
