
নয়াদিল্লি, ১৮ আগস্ট : দিল্লির বুরারি এলাকায় সুটকেসের ভিতর থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। বুরারির অজিত বিহার এলাকার ঘটনা। অভিযুক্তকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুটকেসের ভিতর থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ মৃত তরুণীর এক আত্মীয়কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত খুনের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর সে পুলিশকে বুরারির অজিত বিহার এলাকার একটি স্থানে নিয়ে যায়, যেখানে সুটকেসের ভিতর ওই তরুণীর দেহ লুকিয়ে রাখা হয়েছিল। সুটকেস থেকে উদ্ধার হওয়া তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই খুন, তা জানতে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
