Country

1 hour ago

Himachal Rains: ভারী বৃষ্টিতে হিমাচলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত

Heavy rainfall disrupts normal life in Himachal Pradesh
Heavy rainfall disrupts normal life in Himachal Pradesh

 

শিমলা, ১৮ আগস্ট : ভারী বৃষ্টিতে পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমাচল প্রদেশে সোমবারই ভারী বৃষ্টিপাতের ফলে ৮৭টি রাস্তা বন্ধ হয়ে যায় এবং চাম্বা জেলায় একটি লোহার সেতু ধসে পড়ে। ভারমৌর এলাকার বালোথ গ্রাম পঞ্চায়েতে হড়পা বানে লোহার সেতুটি ভেসে যাওয়ায় প্রায় ৫০ জন তীর্থযাত্রী আটকে পড়েন। ভারমৌরের মা ভগবতী খুন্ধি ওয়ালি মন্দিরে যাওয়ার পথে প্রবল স্রোতে তাঁদের চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হলে গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করেন। স্থানীয়রা তাঁদের নিরাপদে পারাপারের জন্য একটি অস্থায়ী কাঠের সেতু তৈরি করে দেন। এদিকে, সোলান জেলার চাক্কি মোড়ের কাছে ভূমিধসের ফলে কালকা-শিমলা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মঙ্গলবার আগামী ২৪ ঘণ্টার জন্য 'কমলা সতর্কতা' জারি করেছে এবং বিলাসপুর, কাংড়া, মান্ডি ও সিরমাউর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই মাসের ২৩ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্যের জরুরি পরিষেবা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সংখ্যক রাস্তা বন্ধের খবর পাওয়া গেছে কুল্লু থেকে (৩৩টি); এরপর রয়েছে মান্ডি (২৭টি) ও শিমলা (৯টি)।

You might also like!