Breaking News
 
Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কেন বাদ গেল নাম, জানুন কারণ! রইল ফের আবেদনের পদ্ধতিও Halishahar Murder Case: ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহর কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর PM Modi: জেন জি’র জন্য মোদি সরকারের বড় উপহার! গান্ধীজয়ন্তী থেকেই শুরু হতে পারে নতুন প্রকল্প Bankura CJP: : ‘আর্থিক সাহায্য চাই না, বাবার নামে বিশ্বমানের স্কুল হোক’, পিতৃহারা হাফিজের সরকারের কাছে আবেগঘন আবেদন Dilip Ghosh: ‘বামপন্থীদের হাত ধরে দেশদ্রোহী তৈরি হয়’, আশুতোষ-শতরূপদের নিশানায় দিলীপের বিস্ফোরক মন্তব্য Trump cites Gyanesh Kumar: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কড়া আইনের পক্ষ সওয়াল মার্কিন রাষ্ট্রপতির

 

kolkata

59 minutes ago

CM Suvendu Adhikari: সবুজ স্বাধীনতা কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

CM Suvendu Adhikari launches the 'Green Freedom' programme.
CM Suvendu Adhikari launches the 'Green Freedom' programme.

 

কলকাতা, ১৮ আগস্ট : পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার সবুজ স্বাধীনতা কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “একটি গাছ মায়ের নামে” ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে একই দিনে রাজ্যজুড়ে ৫০ লক্ষ চারাগাছ রোপণের মাধ্যমে “সবুজ স্বাধীনতা” কর্মসূচির শুভ সূচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের শহর থেকে গ্রাম সর্বত্র সবুজায়ন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শুরু হবে চারাগাছ রোপণ কর্মসূচি। এই মহতী উদ্যোগে সামিল হওয়ার আন্তরিক আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী আরও লেখেন, আসুন স্বাধীনতার এই অমৃতকালে প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করি।

You might also like!