Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Punjab farmer protest :পঞ্জাবের কৃষকদের দিল্লিতে যাত্রার সময় সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণের দাবিতে ভিডিও চালু

Punjab farmer protest
Punjab farmer protest

 

চন্ডিগড়, ১৩ ফেব্রুয়ারি : পঞ্জাবের কৃষকদের দিল্লিতে যাত্রার সময় সম্পত্তির কোনওরকম ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ মেটাতে হবে। সেই দাবিতে মঙ্গলবার সকাল থেকেই হরিয়ানার পঞ্জাব সীমান্তে ভিডিও করা শুরু হয়েছে।

হরিয়ানা সরকার স্পষ্ট করে দিয়েছে যে পঞ্জাবের কৃষকদের দিল্লিতে যাত্রার সময় সম্পত্তির কোনওরকম ক্ষতি হলে যারা সেটি করেছে তাদের কাছ থেকেই সেই ক্ষতিপূরণ দিতে হবে। হরিয়ানা সরকারের তরফ থেকে সোমবার গভীর রাতে এই নির্দেশ জারি করার পর মঙ্গলবার সকালে হরিয়ানার পঞ্জাব সীমান্তে ভিডিওগ্রাফি শুরু হয়েছে।

হরিয়ানার অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) টিভিএসএন প্রসাদ সোমবার রাতে সিভিল এবং পুলিশ প্রশাসনকে জারি করা একটি নির্দেশে বলেছেন যে, “হরিয়ানা রিকভারি অফ ড্যামেজেস টু প্রপার্টি ডিস্টার্বেন্স টু পাবলিক অর্ডার অ্যাক্ট ২০২১”- এর অধীনে যদি হরিয়ানার কোনও মানুষের সম্পত্তির ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণ দিতে হবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…