Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 year ago

Weather Forcast: শীতের কাঁপুনি কলকাতায়, জমজমাট ঠান্ডা দক্ষিণ ও উত্তরবঙ্গে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৪ ডিসেম্বর : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গই ঠান্ডায় কাঁপছে, জমজমাট শীতের আমেজ শহর থেকে শহরতলিতে। ধাপে ধাপে তাপমাত্রার পারদ-পতন হচ্ছে বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলা-সহ কলকাতায় শনিবারও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— পশ্চিমের এই পাঁচ জেলায় রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। আগামী পাঁচ দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি কম থাকবে। সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও।

You might also like!