Breaking News
 
TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট ISF Election Symbol Row: ‘এমন সিদ্ধান্ত কেন, যাতে বিতর্ক হয়?’ আইএসএফের প্রতীক বদল নিয়ে কমিশনকে প্রশ্ন হাই কোর্টের TMC Symbol Row: প্রতীক নিয়ে টানাপোড়েন বহাল! নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, দ্রুত ফয়সলার বার্তা সুপ্রিম কোর্টের Bihar Horror: বিহারে ফের কিশোরীকে হেনস্তার অভিযোগ! পথ আটকে অশালীন আচরণ, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো Supreme Court: ‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ! এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড় স্বস্তি কন্যা মেধার Adani Arogya Mandir: বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপ! নিউটাউনে আদানিদের ২০০০ বেডের হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভেন্দুর

 

kolkata

1 year ago

Weather forecast for Bengal: বুধবার থেকে পারদ পতনের সম্ভাবনা, কুয়াশাচ্ছন্ন সকাল উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

kolkata weather
kolkata weather

 

কলকাতা, ১১ ডিসেম্বর : বুধবার থেকে শীত পড়ার অনুকূল পরিস্থিতি গোটা বাংলায়। বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রার পতন হচ্ছে। এদিন থেকে আগামী এক সপ্তাহে ধাপে ধাপে পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার, থেকে সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা সকালে কুয়াশাচ্ছন্ন থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গেছে।

You might also like!