Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

Shivraj Chauhan: গণতন্ত্রকে অসম্মান করা কংগ্রেসের ডিএনএ-তে রয়েছে : শিবরাজ চৌহান

Shivraj Chauhan
Shivraj Chauhan

 

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। তাঁর কথায়, গণতন্ত্রকে অসম্মান করা কংগ্রেসের ডিএনএ-তে রয়েছে। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির দুই সাংসদ, তাঁদের দেখতে শুক্রবার হাসপাতালে যান শিবরাজ সিং চৌহান।

হাসপাতাল থেকে বেরোনোর সময় শিবরাজ সিং চৌহান বলেছেন, "গণতন্ত্রকে অপমান করা কংগ্রেসের ডিএনএ-তে রয়েছে... ১৯৭৫ সালে ইন্দিরাজি গণতন্ত্রকে গলা টিপে মেরেছিলেন, এখন রাহুল গান্ধী সেই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অহংকারে ভরা এই লোকজন কাউকে কিছু মনে করে না... ভারতের মানুষ গণতন্ত্র ও সংসদের এই অপমান কখনওই সহ্য করবে না... রাহুল গান্ধী বিরোধী দলনেতার পদে অধিষ্ঠিত হতে সক্ষম নন।"

You might also like!