Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

FIFA WC 2030
FIFA WC 2030

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে এটাই কনসেপ্ট বলিউডে। যার শুরুটা হয়েছিল এই প্রজন্মের পরিচালকদের হাত ধরে। ওই তালিকার প্রথম সারিতে থাকবে পরিচালক ফারহান আখতার। বলিউড দাবি করে, দিল চাহতা হ্যায় ছিল একটা বিপ্লব। আউটডোরের সময় কমাতে একই সময়ে ওই ছবি শুটিং হয়েছিল মাল্টিপল লোকেশনে।

১৯৮৩ সালে ক্রিকেটে ভারতের বিশ্বজয়ের পরেই এমনই একটা ভাবনা ভেবে ফেলেছিলেন আধুনিক ভারতীয় ক্রিকেটের পিতামহ প্রয়াত জগমোহন ডালমিয়া। এশিয়ার মাটিতে ১৯৮৭ সালে প্রথমবার বসেছিল ক্রিকেট বিশ্বকাপ। সেই প্রথম, ভারত-পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই তিন দেশ মিলে আয়োজন করেছিল এই বিশ্বকাপের।

আজ থেকে ৩৯ বছর আগে ভারতে বসে জগমোহন ডালমিয়া যা ভেবেছিলেন, তার আধুনিক সংস্করণ ফুটবলে করতে চলেছে ফিফা। ২০২৬ সালে একযোগে তিন দেশ মিলে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ। আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। প্রথমবার এই বিশ্বকাপে খেলবে ৪৮ দল।

এই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল অনেক আগেই। এবার শতবর্ষের বিশ্বকাপ আয়োজনে আরও বড় সিদ্ধান্ত নিল জিয়ান্নি ইনফ্যান্তিনোর ফিফা। ১৯৩০ সালে কিক-অফ হয়েছিল প্রথম বিশ্বকাপের। সৌদি শহর রিয়াধে ফিফা কংগ্রেস থেকে সিদ্ধান্ত হয়েছে, বিশ্বকাপের শতবর্ষকে স্মরণীয় করতে তিন মহাদেশের ছয় দেশে এবার ২০৩০ সালের বিশ্বকাপ। যা বিরাট চমক বলেই দাবি ফুটবল পন্ডিতদের।

ঠিক হয়েছে, ইউরোপের দুই দেশ পর্তুগাল, স্পেনের সঙ্গে শতবর্ষের বিশ্বকাপের খেলা হবে আফ্রিকার মরক্কো, লাতিন আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। শতবর্ষ আগে উরুগুয়ে থেকে শুরু হয়েছিল ফুটবলের বিশ্বযুদ্ধ। লুইস সুয়ারেজ, দিয়েগো ফোরল্যানের দেশে থেকেই হবে শতবর্ষের কিক-অফ।

স্বপ্ন সত্যি হল। বক্তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আজ থেকে ছয় বছর পর ইউরোপের সবুজ-মেরুন জার্সিতে আর তাঁকে দেখা যাবে কীনা, তা জানা নেই। কিন্তু বিশ্বকাপের আয়োজক পর্তুগাল, এই খবরে এখন আপ্লুত সিআর সেভেন। আপ্লুত আর এক তারকা। তিনি লিও মেসি

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…