Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 years ago

Congress leader attempted suicide : গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সামনে আত্মহত্যার চেষ্টা কংগ্রেস নেতার

Congress leader attempted suicide in front of Gujarat CM
Congress leader attempted suicide in front of Gujarat CM

 

আহমেদাবাদ, ৬ আগস্ট : গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সামনে কংগ্রেস নেতার আত্মহত্যার চেষ্টা ঘিরে চাঞ্চল্য। শনিবার মুখ্যমন্ত্রীর জামনগর সফরের সময় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন জামনগর কংগ্রেস সভাপতি বীরেন্দ্রসিংহ জাদেজা। গায়ে আগুন দেওয়ার আগেই অবশ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে। শনিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল একটি লাম্পি ভাইরাস ভ্যাকসিনেশন সেন্টারে যান। এই ভাইরাসের পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সংক্রমণ ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরের সময় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন জামনগর কংগ্রেস সভাপতি বীরেন্দ্রসিংহ জাদেজা। গায়ে আগুন দেওয়ার আগেই অবশ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে। ওই কংগ্রেস নেতার অভিযোগ, লাম্পি ভাইরাস ঠেকাতে গুজরাটের বিজেপি সরকার কোনও পদক্ষেপ করছে না। করোনাভাইরাস, মাঙ্কিপক্সের মধ্যেই দেশে আতঙ্ক বাড়াচ্ছে লাম্পি ভাইরাস। এই ভাইরাসে সংক্রমিত হচ্ছে গবাদি পশুরা। এই ভাইরাসের আঁতুরঘর গুজরাট । যদিও পরে রাজস্থানেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। লাম্পি চর্মরোগে আক্রান্ত হয়ে চার হাজারেরও বেশি গরুর মৃত্যু ঘটেছে রাজস্থানে। দূষিত জল থেকে মশা-মাছির মাধ্যমে লাম্পি ভাইরাস ভাইরাস ছড়ায়। লাম্পি ভাইরাস আক্রান্ত পশুদের মধ্যে মৃত্যুর হার ১.৫ শতাংশ। ১৯২৯ সালে আফ্রিকার জাম্বিয়াতে প্রথম এই রোগ দেখা যায়। ভারতে এই ভাইরাস এসেছে পাকিস্তান থেকে। এই রোগ হলে গবাদি পশুর জ্বর ছাড়াও চোক ও নাক দিয়ে জল পড়ে। সারা গায়ে ফোসকার মত দাগ দেখা যায়। সংক্রমিত গবাদি পশুগুলিকে বিচ্ছিন্ন করে রাখার মাধ্যমে লাম্পি ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব।

You might also like!