Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Country

1 month ago

Cold Wave Alert: উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা, কুয়াশায় দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা

7 flights cancelled, 36 delayed at Delhi airport
7 flights cancelled, 36 delayed at Delhi airport

 

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : জাঁকিয়ে ঠান্ডা পড়েছে জাতীয় রাজধানী দিল্লিতে। কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র দিল্লি-এনসিআর। পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। বাড়ছে কুয়াশার দাপটও। সোমবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। কুয়াশার কারণে দিল্লিতে এদিনও ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা। দিল্লির বাতাসের গুণগতমান এখনও মন্দ পর্যায়েই রয়েছে। এদিন সকালে দিল্লির অনেক স্থানেই বাতাসের গুণগতমানের সূচক ছিল ২৫০-এর ঊর্ধ্বে। আইটিও, অক্ষরধাম প্রভৃতি এলাকায় বাতাসের গুণগতমান ছিল মন্দ থেকে খুব মন্দ পর্যায়ে। আইটিও-তে একিউআই ছিল ২৫৬ এবং অক্ষরধাম এলাকায় ২৯৪।

You might also like!