Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Country

1 month ago

Sonia Gandhi: হাসপাতালে সোনিয়া গান্ধী, শারীরিক অবস্থা স্থিতিশীল

Sonia Gandhi
Sonia Gandhi

 

নয়াদিল্লি, ৬ জানুয়ারি : অসুস্থ সোনিয়া গান্ধী। সোমবার সন্ধ্যারাতে তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত তাঁদের পর্যবেক্ষণে চিকিৎসা চলবে কংগ্রেস নেত্রীর। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে বক্ষ বিশেষজ্ঞের নজরদারিতে রয়েছেন তিনি। জানা যাচ্ছে, শারীরিক সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় কারণে সোমবার সন্ধ্যায় দিল্লির হাসপাতালে ভর্তি করা হয় সোনিয়াকে। তবে ঠিক কী সমস্যা তা সরকারি ভাবে না জানানো হলেও হাসপাতাল সূত্রে খবর, কাশির সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে রুটিন চেকআপের জন্য আসেন তিনি। দিল্লিতে প্রবল দূষণের জেরে নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে সোনিয়াকে। তবে তাঁকে নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই খবর হাসপাতাল সূত্রে। আপাতত সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল।

You might also like!