West Bengal

1 hour ago

Bengal Weather Forecast: আচমকাই কুয়াশার ঘনঘটা, ২০ ডিগ্রিতে পৌঁছল কলকাতার তাপমাত্রা

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : শীতের বিদায় বেলায় আচমকাই কুয়াশার ঘনঘটা দেখা গেল বিভিন্ন জেলায়। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে, আকাশ পরিষ্কার হয়ে যায়। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় ছিল কুয়াশার দাপট। ফলে দৃশ্যমানতা কমে যায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।

এদিকে, বঙ্গোপসাগরে ফের মাথাচাড়া দিচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এ ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়।

You might also like!