Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Country

1 month ago

Suresh Kalmadi dies at 81: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাডি

Former Union Minister and senior Congress leader Suresh Kalmadi
Former Union Minister and senior Congress leader Suresh Kalmadi

 

পুণে, ৬ জানুয়ারি : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাডি। জানা গিয়েছে, পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন এই কংগ্রেস নেতা। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, ২০১০ সালে দিল্লিতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল প্রয়াত নেতার বিরুদ্ধে। তার জন্য গ্রেফতারও হন কালমাডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। রাজনৈতিক জীবনের উত্থান-পতন এবং ২০১০ সালের কমনওয়েলথ গেমস বিতর্কিত অধ্যায়ের জন্য তিনি ভারতীয় রাজনীতিতে এক চর্চিত ব্যক্তিত্ব ছিলেন।

তিনি মহারাষ্ট্র থেকে সাংসদ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি ক্রীড়া প্রশাসনে কালমাডির আধিপত্য ছিল প্রশ্নাতীত। তিনি দীর্ঘ সময় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ভারতের মাটিতে বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে তাঁর ভূমিকা অনস্বীকার্য ছিল। ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস কালমাডির কর্মজীবনের অন্যতম বড় মাইলফলক হলেও, এটিই তাঁর রাজনৈতিক জীবনের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই প্রতিযোগিতার আয়োজনে বড় মাপের দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। জীবনের শেষ কয়েক বছর তিনি লোকচক্ষুর আড়ালে এবং সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন।

You might also like!