Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Game

1 hour ago

UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়নস লিগ, আবারও নকআউটে রিয়ালের মুখোমুখি সিটি

UEFA Champions League
UEFA Champions League

 

নিওন, ২৮ ফেব্রুয়ারি : টানা ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউটে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিওনে অনুষ্ঠিত ২০২৫–২৬ মরসুমের শেষ ষোলোর ড্র দুই দলকে আবারও একে অপরের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। দল দুটি ইতোমধ্যে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছে। ডিসেম্বরের সেই ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় সিটি। গতবারের চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে চেলসির। লিগ পর্বে শীর্ষে থাকা আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেয়ার লেভারকুসেনকে। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ আতালান্তা, নিউক্যাসল ইউনাইটেড লড়বে বার্সিলোনার বিপক্ষে। আর লিভারপুলের প্রতিপক্ষ গ্যালাতাসারাই। প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা টটেনহ্যাম হটস্পার মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদের। অন্যদিকে, চলতি মরসুমে সিটি, অ্যাতলেতিকো ও ইন্টার মিলানকে হারানো নরওয়ের চমক বোদো/গ্লিমট খেলবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে।

ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ। এক সপ্তাহ পর ১৭ ও ১৮ মার্চ হবে ফিরতি লেগ। লিগ পর্বে শীর্ষ আটে থেকে সরাসরি এই পর্যায়ে জায়গা পাওয়া দলগুলো ফিরতি লেগে নিজেদের মাঠে খেলবে। চলতি মরসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ বুদাপেস্টে।

You might also like!