Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Tripura

11 months ago

Road Blocked at kailasahar: জলের দাবিতে কৈলাসহরে সড়ক অবরোধ

Road Blocked at kailasahar (Symbolic picture)
Road Blocked at kailasahar (Symbolic picture)

 

কৈলাসহর (ত্রিপুরা), ২ এপ্রিল : পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ৷ ঘটনা বুধবার ঊনকোটি জেলার কৈলাসহর-কুমারঘাট সড়কের কাউলিয়ামুড়া তিন নম্বর ওয়ার্ড এলাকায়৷ সড়ক অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকায় প্রচুর সংখ্যায় যানবাহন আটকে পড়ে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, কিন্তু অবরোধ প্রত্যাহার করতে নারাজ আন্দোলনকারীরা৷জানা গিয়েছে, ওই এলাকায় এক বছর যাবৎ পানীয় জলের সংকট চলছে৷ স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েছেন৷ কিন্তু, কোন সুফল মিলেনি৷ এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে জল জীবন মিশন প্রকল্পে পানীয় জল সরবরাহ করার কথা বলা হলেও বাস্তবে জল পাচ্ছেন না তারা৷ তাই বাধ্য হয়ে বুধবার দুপুরে স্থানীয় জনগণ একজোট হয়ে সেখানে সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন৷ প্রসঙ্গত, এই মরসুমে প্রতি বছরে রাজ্যের বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা দেখা দেয়৷ জলের দাবিতে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও সড়ক অবরোধ আন্দোলন সংগঠিত করা হচ্ছে৷ তাতে বিভিন্ন সড়কে যেসব যানবাহন চলাচল করে সেগুলি মারাত্মক বিপত্তির মধ্যে পড়ে৷ যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়৷

You might also like!