Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

3 months ago

Samir Putatunda Passed Away: দীর্ঘ রোগভোগের পর জীবনাবসান, প্রয়াত সমীর পুততুণ্ড

PDS leader Samir Putatundu
PDS leader Samir Putatundu

 

কলকাতা, ১২ জানুয়ারি : দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন প্রবীণ পিডিএস নেতা সমীর পুততুণ্ড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত কয়েক দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার রাত সওয়া ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গভীর রাতে সমীরের প্রয়াণের খবর নিশ্চিত করেন তাঁর ভাই সঞ্জয় পুততুণ্ড।

১৯৫২ সালে জন্ম সমীরের। তাঁর রাজনীতিতে উত্থান সিপিএমের ছাত্র সংগঠন থেকে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক হয়েছিলেন তিনি। ছিলেন দলের শীর্ষ দায়িত্বেও। তাত্ত্বিক নেতা ছিলেন সমীর। ভারতের ইতিহাস, আন্দোলন বিশেষত মার্ক্সবাদী আন্দোলনের বিষয়ে নিবিড় পড়াশোনা এবং পাণ্ডিত্য ছিল সমীরের। তবে তাঁর গঠিত দল পিডিএস নির্বাচনে কখনও তেমন সাফল্য পায়নি।

You might also like!