Breaking News
 
West Bengal Government: রেশন, আমফান, মিড ডে মিলসহ একাধিক প্রকল্পে তদন্ত, বিশেষ কমিশন গড়ল রাজ্য সরকার July 21 Martyrs' Day: ভিক্টোরিয়া হাউসে সভার আবেদন খারিজ, ২১ জুলাইয়ের কালীঘাট তৃণমূলের কর্মসূচি নিয়ে নতুন মোড় হাইকোর্টে Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে

 

West Bengal

4 months ago

Howrah News: হাওড়া দুষ্কৃতীদের গুলিতে খুন প্রোমোটার, সন্দেহভাজনদের খোঁজ শুরু

shooting incident in Howrah
shooting incident in Howrah

 

হাওড়া, ২৫ ফেব্রুয়ারি : হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানায় বুধবার ভোরে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে এক যুবককে গুলি করে পালায়। গুলিবিদ্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সে পেশায় প্রোমোটার। খবর পেয়ে সেখানে পৌঁছয় গোলাবাড়ি থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

হাওড়া শুটআউটে মৃত যুবক— শফিক খান একজন প্রোমোটার। পরিবারের অভিযোগ, রোহিত ও হারুন নামের দুই যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত। পুরোনো শত্রুতা ও টাকা-পয়সার লেনদেন নিয়ে বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। বুধবার সকালে দুষ্কৃতীরা বাইকে করে এসে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। খুনের নেপথ্যে কারণ কি তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

You might also like!