কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : সোমবার সল্টলেক স্টেডিয়ামে আইএসএলের লড়াইয়ে চেন্নাইয়িন এফসির বিপক্ষে খেলবে। জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে বর্তমান চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট-এর। মেরিনার্স তাদের এবারের আইএসএল অভিযান শুরু করে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ২-০ গোলে জয় দিয়ে। গোল দুটি করেছিলেন জেমি ম্যাকলারেন এবং টম অলড্রেড।
অন্যদিকে, চেন্নাইয়িন এফসি তাদের আইএসএল অভিযান শুরু করেছিল হার দিয়ে। তারা মুম্বই সিটি এফসির বিপক্ষে ১ গোলে হেরে গিয়েছিল। প্রীতম কোটালের আত্মঘাতী গোলেই চেন্নাই এর পরাজয় ঘটে। চেন্নাইয়িন তাই এদিনের ম্যাচে প্রথম পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাইয়িন এফসির মধ্যে ম্যাচটি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ছটায় শুরু হবে।
