Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Tripura

6 months ago

NIA conducts raid in Tripura: অনুপ্রবেশ মামলার তদন্তে ত্রিপুরায় এনআইএ টিমের তল্লাশি অভিযান

National Investigation Agency (NIA)
National Investigation Agency (NIA)

 

আগরতলা, ১২ নভেম্বর : ২০২৩ সালের অনুপ্রবেশ সংক্রান্ত মামলার তদন্তে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-এর একটি বিশেষ টিম ত্রিপুরায় এসেছে। গত ১০ নভেম্বর থেকে রাজ্যে অবস্থানরত এনআইএ কর্মকর্তারা বুধবার রাজ্য পুলিশের সহযোগিতায় উত্তর ও ঊনকোটি জেলা একাধিক স্থানে তল্লাশি অভিযান চালান।

সূত্রের খবর, এদিন এনআইএ টিম কুমারঘাট, কৈলাসহর এবং উত্তর জেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি সংবেদনশীল এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও তার সঙ্গে জড়িত সম্ভাব্য চক্রের সন্ধানেই এই হানা বলে জানা গেছে।

জানা গিয়েছে, এনআইএ টিমের সঙ্গে ত্রিপুরা পুলিশ যৌথভাবে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং তদন্তের স্বার্থে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনই তদন্তের বিস্তারিত প্রকাশ করতে অসম্মতি জানিয়েছে প্রশাসনের আধিকারিকরা।

উল্লেখ্য, ২০২৩ সালে দায়ের হওয়া ওই মামলাটি কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে হস্তান্তর করা হয়েছিল, যা মূলত সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ও নেটওয়ার্ক সংক্রান্ত সন্দেহের ভিত্তিতে শুরু হয়। তদন্তের অগ্রগতি নিয়ে এনআইএ এখন রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে।

You might also like!