Country

1 hour ago

Kerala Alert: কেরলের পালাক্কাড়ে উদ্ধার প্রচুর বিস্ফোরক, ধৃত এক

Explosives Seized in Palakkad
Explosives Seized in Palakkad

 

পালাক্কাড় ৫ ফেব্রুয়ারি : কেরলের পালাক্কাড়ে প্রায় ১০০ বাক্সো জিলেটিন স্টিক ও ২০ বাক্সো ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, বুধবার রাতে পালাক্কাড় টাউন সাউথ থানার পুলিশের নাকা তল্লাশির সময়ে একটি পিকআপ ভ্যানকে থামানো হয়। ওই গাড়িতে তরমুজ নিয়ে যাওয়া হচ্ছিল। তরমুজ সরিয়ে গাড়ি তল্লাশির সময় ওই পরিমাণ বিস্ফোরক পাওয়া যায়। সেগুলি কোথা থেকে এনে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, পালাক্কাড় দক্ষিণ পুলিশ ইয়াকারা সার্ভিস রোডে সরকারি মেডিকেল কলেজের কাছে একটি পিকআপ ভ্যান থামায়। তরমুজের নীচে লুকানো প্রায় ১৮,০০০ জিলেটিন স্টিক এবং ৪,৮০০ ডিটোনেটর উদ্ধার করে পুলিশ। তামিলনাড়ুর ধারাপুরম থেকে ত্রিশুরগামী ওই পিকআপ ভ্যানটি ধাওয়া করার পর থামানো হয়; চালক সেন্থিল কুমারকে আটক করা হয় এবং বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযানে সহায়তা করে।

You might also like!