Game

1 hour ago

India women's squad for South Africa T20Is: দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা

Harmanpreet Kaur and Smriti Mandhana
Harmanpreet Kaur and Smriti Mandhana

 

মুম্বই, ২৪ মার্চ : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ( বিসিসিআই ) আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য মহিলা দল ঘোষণা করেছে। ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত অস্ট্রেলিয়া সফর শেষে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। অস্ট্রেলিয়া সফরে তারা একমাত্র টেস্ট ও ওডিআই সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতি হিসেবে ভারতের এই দক্ষিণ আফ্রিকা সফর। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ভারতকে অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং বাছাইপর্ব থেকে আসা দুটি দলের সাথে একই গ্রুপে রাখা হয়েছে।

ভারতীয় স্কোয়াড:

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রড্রিগস, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেট রক্ষক), অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রীচরণি, শ্রেয়াঙ্কা পাতিল, কাশভী গৌতম, ভারতী ফুলমালি, উমা চেত্রি।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সম্পূর্ণ সূচি:

১)ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১৭ এপ্রিল রাত ৯:৩০ ডারবান

২) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১৯ এপ্রিল বিকাল ৫:৩০ ডারবান

৩)ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২২ এপ্রিল রাত ৯:৩০ জোহানেসবার্গ

৪)ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২৫এপ্রিল রাত ৯:৩০ জোহানেসবার্গ

৫)ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২৭ এপ্রিল বিকাল ৫:৩০ বেনোনি

You might also like!